ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দুই সাংবাদিকের নামে

চট্টগ্রামের লোহাগাড়ায় চাঁদাবাজির প্রতিবাদ করায় দুই সংবাদকর্মীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।


বুধবার (১৭ আগস্ট) জনৈক জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি বাদী হয়ে চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলাটি দায়ের করেন। আদালত পরবর্তীকালে মামলাটি আমলে নিয়ে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন।


মামলার বাদী জাহাঙ্গীর আলম উপজেলার চুনতি ইউনিয়নের ফারেঙ্গা এলাকার মোস্তাফিজুর রহমানের পুত্র।


জানা গেছে, গত ২৯ জুলাই লোহাগাড়ার চুনতি ফারাঙ্গার জাহাঙ্গীর আলম ও আমিরাবাদের কলিমুল্লাহ নামে দুই ব্যক্তি ম্যাজিস্ট্রেটের ভয় দেখিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদাবাজি করেন। এ সময় দৈনিক ভোরের কাগজ লোহাগাড়া প্রতিনিধি এরশাদ হোসাইন ও অনলাইন পোর্টাল মহানগর নিউজের লোহাগাড়া প্রতিনিধি আলাউদ্দিন তার প্রতিবাদ করেন।


স্থানীয়দের প্রতিরোধের মুখে তারা আর চাঁদাবাজি করবেন না বলে মুচলেকা দেন ও চাঁদাবাজির টাকা ফেরত দেন। এ ঘটনার ভিডিয়ো স্থানীয়রা ও সাংবাদিকরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন। এতে জাহাঙ্গীর আলমের মানহানি হয়েছে বলে উল্লেখ করেন মামলার অভিযোগে।


এ দিকে দুই সংবাদকর্মীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে হয়ারানি ও যড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদ জানিয়েছেন লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি ইব্রাহিম খলিল ও সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, লোহাগাড়া সাংবাদিক ফোরাম সভাপতি এমএম আহমদ মনির ও সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল খালেক।


এ বিষয়ে ভুক্তভোগী এরশাদ হোসাইন ও আলাউদ্দিন বলেন, তারা দুজন একটি দোকানে গিয়ে চাঁদাবাজি করেছে। লোকজন তাদের হাতেনাতে ধরে ফেলেন। পরে আমাদের খবর দিলে সেখানে যাই। সেখানে আরও বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা তাদের ভিডিয়ো ধারণ করে ও বিভিন্ন পত্রিকায় নিউজ করে।

ads
ads
ads

Our Facebook Page

↑